সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। ২৩ জানুয়ারি জামালপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ডিসেম্বর/২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভায় সামগ্রিক কর্ম মূল্যায়নে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুশফিকুর রহমানকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। এ সময় তিনি পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর নিকট থেকে “শুভেচ্ছা স্মারক ও সনদ” গ্রহণ করেন। অফিসার ইনচার্জ মোঃ মুশফিকুর রহমান পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সকল অফিসার ইনচার্জসহ সকল পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।