মহান বিজয়ের মাসে জালালাবাদ এসোসিয়শন ঢাকার ‘জালালাবাদ সম্প্রীতি কুঠির’ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে উদ্বোধনী অনুষ্ঠান উৎযাপিত হয়েছে।
যার মূল উদ্দেশ্য বন্যা কবলিত গৃহহীন পরিবারের জন্য ঘর তৈরি করে দেয়া৷ সিলেট বিভাগের ৪টি জেলার মোট ১৫ জন গৃহহীন ব্যক্তি এই প্রকল্পের আওতাধীন।
জালালাবাদ এসোসিয়েশনের মৌলভীবাজার অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট আব্দুল মজিদ চৌধুরীর তত্বাবধানে উত্তরভাগ ১নং ওয়ার্ডে লাল মিয়ার নতুন ঘরের শুভ উদ্বোধন করেন জালালাবাদ এসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য তাহমিনা আহাদ রোজি, লাইফ ম্যম্বার জিয়াউল হক, তাহুরা আহমদ মীম, তাশপিয়া মুমু, মুহিবুর রহমান চৌধুরী সিরি প্রমুখ।
রাজধানী ঢাকা মহানগরীতে বসবাসরত লক্ষাধিক সিলেটিদের ঐক্য ও মিলনকেন্দ্র জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা একটি সামাজিক প্রতিষ্ঠান। জালালাবাদের মূল উদ্দেশ্য জাতীয় অগ্রযাত্রার সাথে সাথে সিলেট বিভাগের সার্বিক উন্নতি ও অগ্রগতির অভিষ্ট লক্ষ্যে অগ্রসর হওয়া। জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে নিরবচ্ছিন্নভাবে প্রবাসী এলাকাবাসীদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধিসহ সিলেট বিভাগ ও জাতীয় উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।