জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। ২২ জানুয়ারি সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ডিসেম্বর/২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভায় সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে তাকে এ সম্মাননা দেয়া হয়। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম বার জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম-কে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার ঘোষণা দেন। পাশাপাশি তাকে “শুভেচ্ছা স্মারক ও সনদ” প্রদান করেন। এ সময় রেঞ্জের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পুলিশ সুপারসহ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম তার প্রতিক্রিয়ায় জানান, এ ধরণের পুরস্কার পুলিশিং কর্মকান্ডে উৎসাহ প্রদান করে। এ পুরস্কার তার একার নয়, জেলার কর্মরত সকল পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ পুলিশের কাজে যারা সহায়তা করেন তাদের সকলের জন্য। তাদের সকলের সহযোগিতার জন্যই এ পুরস্কার পাওয়া সম্ভব হয়েছে। তাই তাদের প্রতি কৃতজ্ঞ। তিনি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।