চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় বেতাগী আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর মিছিলে হামলা

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্রকরে রাঙ্গুনিয়ার ৭নং বেতাগী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আনারস মার্কা চেয়ারম্যান পদপ্রার্থীর মিছিলে অতর্কিত হামলা হয়েছে।
 
বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শফিউল আলম বলেন, সিএনজি চালিত অটোরিকশা করে বেতাগীর বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনি প্রচারণার মিছিল নিয়ে আমি ও আমার সমর্থকরা যাচ্ছিলাম। বেতাগীর ৪নং ওয়ার্ড গাবতল এলাকায় আসলে হামলাকারিরা অকাট্য ভাষায় গালিগালাজ করতে করতে আমার নেতাকর্মীদের মারা শুরু করে। এতে আমার নেতাকর্মীদের মধ্যে প্রায় দশজন আহত হয়েছে। তারা আমাদের অনেকের মোবাইল মানিব্যাগহস পকেটে থাকা অর্থ হাতিয়ে নিয়েছে এবং মিছিলে থাকা কিছু অটোরিকশা ভাংচুর করেছে সন্ত্রাসীরা।
 
সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে তিনি আরো বলেন, আমি উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে আজকের এই নিন্দিত হামলার সুষ্ঠু বিচার চাই এবং আগামী ২৮ নভেম্বর যেন আমার বেতাগীবাসি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট প্রদান করতে পারে তার নিশ্চয়তা কামনা করছি।


সম্পর্কিত খবর