রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে পালিত হচ্ছে শহীদ ড. শামসুজ্জোহা দিবস ও শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে সকাল ৯টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ জোহার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক শিক্ষার্থী সহ সমাজের নানা শ্রেনীর মানুষ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু। বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে ৯টায় প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় কবরের পাশে দেখা যায় শহীদ ড. শামসুজ্জোহার কণ্যা সাবিনা জোহা খানকে।
এর পরপরই শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন হল, ইনস্টিটিউট, বিভাগ ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী জোহা স্মারক বক্তৃতা সহ নানা আয়োজন রাখা হয়েছে।
৬৯ এর গন অভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে প্রধান ফটকের কাছে বিক্ষোভরত শিক্ষার্থীদের পাকিস্তানী সেনাবাহীনীর হাত থেকে রক্ষা করতে ড. জোহা নিজের বুক পেতে দিয়েছিলেন। সেখানেই গুলিবিদ্ধ হয়ে মারা যান এই শিক্ষক। একই ভাবে রংপুরের শিক্ষার্থী শহীদ আবু সাইদ অন্য শিক্ষার্থীদের বাঁচাতে ২০২৩ সালের জুলাই মাসে পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছিলেন।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ