চট্টগ্রাম প্রতিদিন

রাজস্থলীতে ১ লাখ টাকার চিকিৎসা সহায়তা প্রদান

রাঙ্গামাটির রাজস্থলীতে  ক্যান্সার সহ দুরারোগ্য রোগে আক্রান্ত ২ জন রোগীকে নগদ ৫০ হাজার টাকা করে  ১ লাখ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করেছে উপজেলা সমাজ সেবা কার্যালয়। ১৫ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১১  ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ  ভুক্ত ভোগী পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জিয়া উদ্দিন বলেন প্রতি বছর ক্যানসার, লিভার সিরোসিস, কিডনি রোগী সহ দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষকে সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব চিকিৎসা সহায়তা দেয়া হয়ে থাকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করলে সবাই এই চিকিৎসা সহায়তা পাবে। চেক বিতরন কালে উপস্থিত ছিলেন, ১ নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, দুই নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,  ডাঃ রুইহলাঅং মারমা,  দৈনিক পূর্বকোণ রাজস্থলী প্রতিনিধি আজগর আলী খান, সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

 

 



সম্পর্কিত খবর