চট্টগ্রাম প্রতিদিন

রোহিঙ্গা ক্যাম্পে খেলার সময় পাহাড় ধসে শিশু নিহত, আহত ২

কক্সবাজারের উখিয়ায় খেলার সময় পাহাড় ধসে এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। এ সময় আরো ২ শিশু আহত হয়েছে। 

নিহত শিশু উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক- এফ/১৬ এর ইমান হোসেনের ছেলে সৈয়দ উল্লাহ (১১)।

আহতরা হলেন- উখিয়া ১৪ নম্বর ব্লক-এ/৪ এর মো. তৈয়বের ছেলে সৈয়দ নূর(১৫) ও একই ক্যাম্পের মো. জুনায়েদের ছেলে এনায়েতুর রহমান (১৬)।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উখিয়ার রোহিঙ্গা ১৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আরিফ হোসেন। 

ওসি বলেন, উখিয়ার জামতলী ১৪ নম্বর এর ডি/৩  রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ের সীমানায় কয়েকজন রোহিঙ্গা শিশু খেলা করছিলো হঠাৎ করে পাহাড় ধসে পড়ে। এতে ৩ শিশু মাটি  চাপা পড়ে যায়। 

তাৎক্ষণিক অন্যান্য রোহিঙ্গারা মাটি খুড়ে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় ৩ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে রোহিঙ্গা শিশু সৈয়দ উল্লাহকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও দুইজন শিশু আহত হয়েছেন।

তিনি আরও বলেন, আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহত রোহিঙ্গা শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর