খেলাধুলা

লিটনদের বিপক্ষে আসরের সর্বোচ্চ রান চেন্নাইয়ের

অজিঙ্কা রাহানের বিধ্বংসী ইনিংসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রানপাহাড় গড়েছে চেন্নাই সুপার কিংস। যা আইপিএলের চলমান আসরে সর্বোচ্চ রানের ইনিংস। ২৪৪ স্ট্রাইকরেটে রাহানে মাত্র ২৯ বলে ৭১ রানের টর্নেডো ইনিংস খেলেছেন। এছাড়া ডেভিড কনওয়ে ও শিবাম দুবের অর্ধশতকের বিপরীতে কচুকাঁটা হয়েছেন কেকেআরের বোলাররা। নির্ধারিত ওভার শেষে লিটন দাসদের বিপক্ষে চেন্নাইয়ের সংগ্রহ ৪ উইকেটে ২৩৫ রান।

আজ (২৩ এপ্রিল) কলকাতার ইডেন গার্ডেন্সে লিটনবিহীন একাদশ নিয়ে ফিল্ডিংয়ে নামে নীতিশ রানার দল। ম্যাচের শুরু থেকেই কেকেআর বোলারদের ওপর চড়াও হয় চেন্নাই ব্যাটাররা। কেবল মাঠেই নয়, গ্যালারিতেও হলুদ জার্সিধারী সমর্থকরা আধিপত্য দেখাচ্ছে। ফলে ঘরের মাঠে হলেও চাপে রয়েছে কেকেআর।

 


সম্পর্কিত খবর