রাজনীতি

লোহাগাড়ায় বিএনপি ৪৭-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৭-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত। 


৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে সাড়ে ৪-টার লোহাগাড়া উপজেলা বিএনপি আয়োজিত সদরের ওয়ার্ডিন পার্ক পুরানত বিওসি হয়ে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি  লোহাগাড়া-আমিরাবাদ বটতলী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষন করেন।
 
র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে 
প্রধান অতিথি ছিলেন  চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী।
 
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য নাজমুল মোস্তফা আমিন সভাপতিত্বে র‍্যালি  সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য এসএম সলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী সোহেল ও মোঃ ফৌজল কবির।
 
এ ছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে র‍্যালি ও সমাবেশে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর