খুলনা

শার্শা বাহদুরপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠান আজ শুক্রবার বিকেলে ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

 

বাহাদুরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

 

এ সময় প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ঘটনাবলী তুলে ধরেন। এ সময় তিনি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দেশবাসীসহ শার্শা উপজেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি আমিনুর রহমান নেদা, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজ উদ্দিন আহমেদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, শার্শা থানা বিএনপির তথ্য গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি ইদ্রিস মালেক, সহ-সভাপতি নসিমুল গনি বল্টু, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির নেতা আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাওন, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন প্রমুখ।

 

দোয়া মাহফিল পরিচালনা করেন লক্ষ্মণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই।

 

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকাল ও তাঁর কর্মের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রচার করা হয়।

 


সম্পর্কিত খবর