খুলনা

শার্শায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল বোমা উদ্ধার, তদন্ত শুরু পুলিশের

যশোরের শার্শা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের কেরালখালী গ্রামের বেতনা নদীর পাড়ের একটি ঝোপের মধ্য থেকে এসব বোমা উদ্ধার করা হয়।

স্থানীয় এক কৃষক জানান, তাঁর বাড়ির পাশে একটি ঝোপের মধ্যে লাল কসটেপে মোড়ানো বস্তু দেখতে পেয়ে তিনি শার্শা থানার আওতাধীন গোড়পাড়া পুলিশ ফাঁড়িকে খবর দেন। খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমানের নেতৃত্বে বোমা নিষ্ক্রিয়করণ দল (বম ডিসপোজাল ইউনিট) ঘটনাস্থলে যায়। দলটি সেখান থেকে তিনটি ককটেল বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরে তা নিষ্ক্রিয় করে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, "উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।"



সম্পর্কিত খবর