দেশের খবর

শিবচরে এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে নিহত ১

মাদারীপুরের শিবচরে বাসের চাপায় এক ব্যক্তি মারা গেছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাঁচ্চরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ব্যক্তি আব্দুল ওহাব শেখ (৭০) উপজেলার সন্যাসীরচর এলাকার বাসিন্দা। সে ওয়াজ শুনতে এক্সপ্রেসওয়ে পার হয়ে অপর পাশে যাচ্ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল ওহাব শেখ শুক্রবার বিকেলে বন্দরখোলা এলাকার কবরস্থান মাদ্রাসায় ওয়াজ শুনতে বাড়ি থেকে বের হন। এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে ঢাকাগামী বাস তাকে চাপা দিলে সে সড়কে লুটিয়ে পড়ে যান। পথচারীরা দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় রয়েল হাসপাতালে নিয়ে আসলে এর কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়েছে। 

রয়েল হাসপাতালের চিকিৎসক মো. মেহেদি হাসান বলেন, আমরা প্রথমে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করি। তবে কিছুক্ষণ পরেই তিনি মারা যান। 

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। 



সম্পর্কিত খবর