রাজনীতি

শেখ হাসিনা পতনের বর্ষপূর্তিতে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির বিজয় র‌্যালি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুনের নেতৃত্বে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টায় র‍্যালিটি কোনাবাড়ী বিসিকের ১ নং গেট থেকে শুরু করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় বিসিকের ১ নং গেটে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি'র সাবেক সভাপতি  রবিউল ইসলাম রবি, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ ইব্রাহীম মিয়াজী, কোনাবাড়ী  মেট্রো থানা যুবদলের আহ্বায়ক শেখ সাইফুল ইসলাম সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ জালাল উদ্দিন, ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আয়নাল হোসেন, কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া সরকার হিমেল, কোনাবাড়ী থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান হোসেন হৃদয়, গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ মোজাম্মেল হক, কোনাবাড়ী থানা  জাসাসের আহবায়ক আওলাদ হোসেন মামুন, সদস্য সচিব সেলিম রানা না জয়, ১০ নং ওয়ার্ড ইমারত নির্মাণ শ্রমিকের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, কোনাবাড়ী থানা ইমারত নির্মাণ শ্রমিকের সভাপতি ইসমাইল হোসেন রনি, গাজীপুর মহানগর মহিলা দলের সহ সাধারণ সম্পাদক কোহিনূর কনক, কোনাবাড়ী থানা বিএনপি সহ-সভাপতি আসাদুল হক, ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলম, কোনাবাড়ী মেট্রো থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার মোড়ল রুবেলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



সম্পর্কিত খবর