রাজনীতি

শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার রেখে যাওয়া দোসররা যায়নি- রুহুল কবির রিজভী

শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার রেখে যাওয়া দোসররা যায়নি। বিভিন্ন ক্ষেত্রে তারা অবস্থান করছেন। আমার বিশ্বাস জনগণের শক্তির ওপর বড় কোনো শক্তি নেই, যে শক্তিকে অবজ্ঞা করেছেন শেখ হাসিনা। অবশেষে তাকে জনগণের শক্তির কাছেই, ছাত্র-জনতার আন্দোলনের কাছেই পরাজিত হতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়ায় দশম শ্রেণীর স্কুল শিক্ষার্থী আহনাফ বিন আশরাফ নাবিলসহ ৩ শিক্ষার্থীকে তাদের বৈজ্ঞানিক গবেষণা কাজের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া উপহার হস্তান্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
 
রুহুল কবির রিজভী বলেন, এখন নতুন করে যতই ষড়যন্ত্র বা মাস্টারপ্ল্যানের পরিকল্পনা করুক না কেনো; এরা পরাজিত হবে এবং এদেশে গণতন্ত্র ফিরবে,অবাধ-সুষ্ঠু নির্বাচন হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করে একটি স্বাধীন দেশ হিসেবে এই দেশ পরিচালিত হবে।
 
এ সময় আরো উপস্হিত ছিলেন,  ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ দলীয় নেতা-কর্মীরা।
 


সম্পর্কিত খবর