দেশের খবর

শৈলকুপায় আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা কর্মসূচির মধ্যদিয়ে ঝিনাইদহের শৈলকুপায় পালিত হয়েছে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। রোববার সকাল ৮টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প মাল্য অর্পণ এবং দোয়ার মাহফিল অনুষ্ঠিত।

 

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. আব্দুল হাকিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আবেদ আলী, বর্তমান সহসভাপতি নাসিরুল ইসলাম খাঁন, উপজেলা কৃষকলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মালিথা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি স.ম রানাউজ্জামান বাদশা, কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দার মামুন, মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাস প্রমুখ। এসময় উপজেলা আ.লীগ ও তার সহসযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর