দেশের খবর

শৈলকুপায় তিন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীসহ তিন প্রার্থীর নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আদিল উদ্দিন কলেজ মাঠে ধলহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

এতে ধলহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাঁশি মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি  ও ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. আব্দুল হাকিম আহমেদ, সহসভাপতি নাসিরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহিদুন্নবী কালু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আফরোজা নাসরিন লিপি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু প্রমুখ বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ধলহরাচন্দ্র ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ খান বক্তব্য রাখেন।

এছাড়া জেলা-উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তারা, আগামী ২১ মে নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে উপজেলা আওয়ামী লীগের ঘোষিত প্যানেল দোয়াত কলম, চশমা ও হাঁস মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে আহ্বান জানান। 



সম্পর্কিত খবর