দেশের খবর

শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতা, বাড়ি-ঘর ভাংচুর, অগ্নিকাণ্ড

ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ মে) উপজেলার ব্রাহীমপুর গ্রামে গভীর রাতে ওই উপজেলার শমসের হোসেনের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এতে তার বাড়ির ২টি বসত ঘর ও রান্না ঘর ভেঙে অগ্নিসংযোগ করে বিজয়ী প্রার্থীর লোকজন। 

 

স্থানীয়রা জানান, গত ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু বিজয়ী হওয়ার পর পরাজিত প্রার্থী শামিম হোসেন মোল্লার সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালানো হয়। এর জের ধরেই বৃহস্পতিবার গভীর রাতে মন্নুর সমর্থকর শাকিল, চুন্নুসহ কয়েকজন শামিম হোসেনের সমর্থক দিনমজুর শমসেরের বাড়িতে ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় দুটি ঘর ভাঙা হয় ও রান্না ঘর পুড়িয়ে দেয়া হয়। 

 

 

এ বিষয়ে শৈলকুপায় থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হাজরা জানান, বাড়িঘর ভাংচুরের ঘটনা শুনেছি। তবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।   

 



সম্পর্কিত খবর