দেশের খবর

শ্রীপুরে সেফটি টাংকির ভেতর থেকে বাঁশ কাঠ খুলতে গিয়ে দুই শ্রমিক নিহত

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১ নং ওয়ার্ড মন্ডলবাড়ী (চৌকিদার ভিটা) সেফটি টাংকিতে নেমে বাঁশ কাঠ খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘন্টা চেষ্টায় উদ্ধার কাজ সম্পন্ন করে।

 

আজ বুধবার বিকেলে শ্রীপুর পৌরসভার ১ নং ওয়ার্ড মন্ডলবাড়ি (চৌকিদার ভিটা) এলাকায় সেফটি টাংকি থেকে বাঁশ কাঠ খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহতের ঘটনা ঘটে।

 

নিহত নির্মাণ শ্রমিক দুইজন হলেন মোহাম্মদ মাসুম (২৪) পিতা জয়নাল আবেদিন, থানা,  রোহিয়া  জেলা ঠাকুরগাঁও । অপরজন মোহাম্মদ মোখলেছ( ৪০) পিতা মোঃ সোনাহারকা গ্রাম জিগদান ,থানা, মিথিলি, জেলা নেত্রকোনা। এরা দুজনেই পৌরসভার ৬ নং ওয়ার্ড কেওয়া  এলাকার মাজেদার বাড়িতে ভাড়া থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন ।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ জামান জানান, দুইজন নির্মাণ শ্রমিক সেফটি টাংকিতে কাজ করতে নেমে আটকে গেছে শুনতে পেরেছি, ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে

 

শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহবুব জানান, আমাদেরকে থানা থেকে ফোন করে জানানোর পর আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ সম্পন্ন করেছি।



সম্পর্কিত খবর