দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হতে চান ব্রাহ্মণবাড়িয়া'র কৃতিসন্তান জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও জাতীয় মহিলা সংস্থা'র জেলা কমিটির চেয়ারম্যান মিনারা বেগম।
তিনি ব্রাহ্মণবাড়িয়া'র উপজেলা সদরের পৌরসভার কান্দিরপাড় এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মরহুম খোরশেদ আলম। মিনারা'র বাবা মরহুম আবু তাহের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কমিশনার ছিলেন।
পিতা ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সহ–সভাপতি হওয়ার সুবাদে স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতিতে হাতে খড়ি হয় মিনারার।
১৯৭৩ সালে ছাত্রলীগের কর্মী হিসাবে রাজপথে অগ্রনী ভূমিকা পালন, ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'সহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে নানা প্রতিকূল পরিস্থিতিতে ও ব্রাহ্মণবাড়িয়া'য় হওয়া মিছিল সমাবেশে অংশগ্রহণ করে আন্দোলন করেছেন তিনি।
মিনারা বেগম ১৯৭৮ সালে জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা ও পরবর্তীতে ১৯৮৯ সালে জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রীর দায়িত্ব পায়।
২০০৪ সালের ২১ শে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আওয়ামীলীগের সমাবেশে গ্রেনেড হামলায় বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জন'কে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ব্যাপক আন্দোলন গড়ে তোলেন তিনি।
রাজপথে আওয়ামীলীগের রাজনীতিতে সাহসী নেতৃত্ব দেওয়া মিনারা বিভিন্ন সময়ে হয়েছেন হামলার শিকার খেটেছেন জেল ও।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য ও অফিস ভাংচুর সহ তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া'র ছবি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা'য় তাকে প্রধান আসামি করে দ্রুত বিচার আইনে ২ টি মামলা করা হয়। এবং পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হাইকোর্ট থেকে মিনারা বেগমের জামিনের ব্যবস্থা করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
এছাড়াও ওয়ান ইলেভেনের সময় তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়কের সময় শেখ হাসিনাকে গ্রেফতার করা হলে মুক্তির দাবিতে বলিষ্ঠ ভূমিকা ও পালন করেন।
এরশাদ সরকারের পতনের দাবিতে আন্দোলনের কারণে মিনারা বেগমের বাসভবনে ও স্বামীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় দূর্বৃত্তরা।
এভাবেই প্রতিকূল পরিস্থিতিতে নির্যাতন হামলা ও মামলাকে উপেক্ষা করে রাজনীতি করে যাওয়া ত্যাগী এই নেত্রীকে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল্যায়ন করবে বলে প্রত্যাশা মিনারা বেগমের কর্মী সমর্থকদের।