দেশের খবর

সরিষাবাড়ী উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারন নির্বাচনের সময়সূচী অনুযায়ী গত ৮ মে জামালপুর জেলার  সরিষাবাড়ী উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আইনি জটিলতায় নির্বাচন কমিশন তা স্থগিতাদেশ দেয়। পরে আইনি জটিলতা শেষে গত ৫ জুন নির্বাচনের পুনঃতারিখ নির্ধারিত হয়। সে দিন ভোটের লড়াইয়ে যারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তারা হলেন- চেয়্যারম্যান পদে রফিকুল ইসলাম (আনারস) ৪২ হাজার ২শ’ ১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালেব উদ্দিন (দোয়াত-কলম) পেয়েছেন ১৯ হাজার ১শ’ ৪৭ ভোট। ভাইস চেয়্যারম্যান পদে আল-আমিন (তালা) ৩২ হাজার ৭শ’ ১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা (চশমা) পেয়েছেন ২৮ হাজার ৬শ’ ৫৫ ভোট । মহিলা ভাইস চেয়্যারম্যান পদে মাহমুদা খাতুন (কলস) ৪১ হাজার ৫শ’ ৪৩ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলী আক্তার (ফুটবল) পেয়েছেন ১৯ হাজার ৮শ’ ৩ ভোট। উল্লেখ্য উপজেলার ৯২টি কেন্দ্রের অধীন মোট ভোটার ২ লাখ ৯৩ হাজার ৯শ’ ১৮ জন। ২০.৯৩% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

 



সম্পর্কিত খবর