জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকেলে ৬ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ঢাকাস্থ জামালপুর সমিতির পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়েছে। জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার, তাড়িয়াপাড়া, চকহাটবাড়ী, মাইজবাড়ী, কোনাবাড়ী, কুবলি বাড়ী, ইস্পাহানি ও কামরাবাদ গ্রামের দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মনজুরুল মোর্শেদ তরফদার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নিজ হাতে কম্বল বিতরণ করেন।
এ সময় উপজেলা বিআরডিবি সভাপতি শফিকুল ইসলাম ও সরিষাবাড়ী ডিগ্রি (অনার্স) কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন। টানা শৈত্য প্রবাহ ও কনকনে হিমেল হাওয়ায় ঠান্ডার প্রকোপ থেকে বাঁচার জন্য এ কম্বল অনেকটাই উপকারে আসবে। তাই কম্বল পেয়ে সবাই খুশি।