জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিয়ারা গ্রামের সাংবাদিক কামরুল হাসানের বাগানের গাছের ক্ষতি করার অভিযোগ উঠেছে প্রতিবেশি ছানু মোল্লার পরিবারের উপর। জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে ছানোয়ার হোসেন ছানু মোল্লার স্ত্রী নাজমা বেগম নিষেধ সত্ত্বেও ওই সাংবাদিকের গাছের বাগানে ঢুকে। এতে সাংবাদিকের ছোট ভাই আক্তার মোল্লার স্ত্রী শিল্পী বেগম বাধা দেয়। নাজমা বেগম ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালাগাল করে। শিল্পী বেগম এ ঘটনা সাংবাদিকের বড় ভাই মঞ্জু মোল্লাকে জানায়। মঞ্জু মোল্লা ঘটনাস্থলে গিয়ে বাগানে ঢুকে গালিগালাজ করার কৈফিয়ত চায়। এ সময় ছানু মোল্লা ও তার ছেলে নাহিদ মোল্লা এসে নাজমা বেগমকে টেনে হিচড়ে বাড়ি নিয়ে যায়। নাজমা বেগম জেদের বশে বিভিন্নভাবে ক্ষতি করার হুমকি দেয়। পরদিন শুক্রবার আক্তার মোল্লা দেখতে পায় বাগানের কিছু চারা ভাঙ্গা ও উপড়ে ফেলা। এতে ওই সাংবাদিকের বাগানের বড় ক্ষতি সাধিত হয়েছে। মঞ্জু মোল্লা এ ঘটনার বিষয়ে ছানু মোল্লাকে অবহিত করে। পাশাপাশি এর বিচার দাবি করে। ছানু মোল্লা বাগানের চারার ক্ষতির বিষয়ে কিছু জানে না বলে জানায়। অথচ ছানু মোল্লা কয়েকদিন আগে অনধিকার বাগানে প্রবেশ করে বাগানের বাউন্ডারি খুঁটির ক্ষতি করে। মঞ্জু মোল্লা এ বিষয়ে চাপ দিলে তখন সে খুঁটির ক্ষতি করার বিষয়টি স্বীকারও করে। তাই এসব বিষয়ে স্থানীয়রা ছানু মোল্লার পরিবারকেই দায়ী করছে।