খবর প্রতিদিন

সাদিপুর ইউনিয়ন চেয়ারম্যান মুসার শীতবস্ত্র বিতরণ


সিলেট জেলার ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেদ আহমেদ ভিপি মুসা শীতবস্ত্র বিতরণ করেছেন। সোমবারে ইউনিয়ন পরিষদ অফিসে ওই শীতবস্ত্র বিতরণ করা হয় অসহায় মানুষের মধ্যে। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন আবদুল আলী মেম্বারসহ পরিষদের কর্মকর্তারা।  

শীতবস্ত্র বিতরণ শেষে  চেয়ারম্যান সাহেদ আহমেদ মুসা সংবাদ মাধ্যমকে বলেন, বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা এদেশের মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করছেন। খেটে খাওয়া মানুষের কষ্ট লাঘবে তিনি নানান পরিকল্পনা বাস্তবায়ন করেন। এই মৌসমে শীতার্থ মানুষের জন্যে শীতবস্ত্র উপহার পাঠিয়েছেন। সেই শীতবস্ত্র তুলে দেয়া হচ্ছে অসহায় মানুষের হাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র হাতে পেয়ে হাসি ফুটেছে অসহায় মানুষের মুখে।  



সম্পর্কিত খবর