জাতীয়

সাবেক এমপি সাফিয়া খাতুন গ্রেপ্তার

মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী ও সংসদ সদস্য মোসা. সাফিয়া খাতুনকে (৭০) গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা-পুলিশ।

গ্রেপ্তার সাফিয়া খাতুন ৩৩৩ নম্বর সংরক্ষিত মহিলা আসনের (কক্সবাজারের চকরিয়া-পেকুয়া উপজেলা) সাবেক সংসদ সদস্য। তিনি মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী ছিলেন।

রোববার বিকেলে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছেদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।

এর আগে গতকাল শনিবার রাতে পল্লবীর বালুঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিসি মোহাম্মদ মাকছেদুর রহমান বলেন, গত ১৯ জুলাই পল্লবী থানার মিরপুর-১০ আবুল তালেব স্কুলের সামনে রাস্তা পারাপারের সময় আকরাম খান রাব্বী নিহত হন। এ ঘটনায় আকরামের বাবা ফারুক খান গত ২৫ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সাফিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।

বায়ান্ন/একে



সম্পর্কিত খবর