খবর প্রতিদিন

সিলেট জেলরোডে হোটেল রুতবাহ ইন্টারন্যাশনালের উদ্বোধন



পর্যটন নগরী সিলেটের জেলরোডে সকল ধরণের আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ হোটেল রুতবাহ ইন্টারন্যাশনালের উদ্বোধন হয়েছে। রোববার বিকেলে হোটেলটির উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হোটেলটির উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল দরগাহ মসজিদের মোহতামিম মাওলানা মুহিব্বুল হক। অতিথি ছিলেন সিলেট বন্দরবাজারের কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান খতিব মাওলানা মোস্তাক আহমদ খান, সৈয়দ বুরহান উদ্দিন মাদরাসার শায়খ নাসির উদ্দিন, সাবে সংসদ সদস্য এডভোকেট শাহীনূর পাশা চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল, অধ্যাপক জহির উদ্দিন, আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়া, আলমগীর এন্টারপ্রাইজের স্বত্ত¡াধিকারী ইসমাইল হোসেন প্রমুখ।

রুতবাহ হোটেল ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আলমগীর হোসেন জানিয়েছেন, সব ধরণের আধুনিক সুযোগ সুবিধা নিয়ে হোটেল রুতবাহ ইন্টারন্যাশনালের যাত্রা শুরু হয়েছে সিলেটের প্রাণকেন্দ্র জেলরোডে। সিলেটের হোটেল ব্যবসায় হোটেল রুতবাহ ইন্টারন্যাশনালের সেবার মান উন্নত রাখার জন্যে কর্তৃপক্ষ সার্বক্ষণিক যত্নশীল থাকবে। এই হোটেলে কনফারেন্স হল রুমসহ উন্নত মানের খাবারের ব্যবস্থা রয়েছে।  

 

 


সম্পর্কিত খবর