খবর প্রতিদিন

সিলেট শাহপরাণে গৃহবধূর মরদেহ উদ্ধার

সিলেটের শাহপরাণ এলাকা থেকে এক গৃহবধূর (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ইসলামাবাদ (কুমারগাও) গ্রামের গৃহবধূর স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানান শাহপরাণ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

 

নিহত রিপা বিশ্বাস কুমরাগাওয়ের গোপালের (৩০) স্ত্রী এবং জৈন্তপুরের বেনু বিশ্বাসের মেয়ে। বর্তমানে মৃতদেহ সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গ কলহের জেরে রিপা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার বেলা ২টার দিকে তাকে নিয়ে  স্বামীসহ শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজন খাদিমপাড়া শাহপরাণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়; সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।‘

 

‘পরবর্তীতেআত্মীয়-স্বজন পুলিশকে না জানিয়ে মৃতদেহ বাড়িতে নিয়ে গিয়ে মৃত্যুর সংবাদটি গোপন করেন। এলাকাবাসী মধ্যে বিষয়টি জানাজানি হলে বিকাল ৫টায় শাহপরাণ থানা পুলিশকে খবর দেয়; মৃতদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ । ‘ময়নাতদন্ত হবে; প্রতিবেদনের ভিত্তিতে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।



সম্পর্কিত খবর