খবর প্রতিদিন

সিলেটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: আপস রফার চেষ্টা

সিলেট মহানগরীর কুমারগাঁওয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মুন্নাকে ( ৪৫) আটক করেছে জালালাবাদ থানাপুলিশ। মুন্না কুমারগাঁও এলাকার মৃত আহসান আলীর ছেলে। সোমবার সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটে।  

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তবে এলাকার কিছু মানুষ এ ঘটনায় ভিকটিমের পরিবারের সঙ্গে বিষয়টির মীমাংসা করে নিতে চাচ্ছেন। তবে পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে। তারা দোষীকে আইনের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসতে চায়।

 

ভিকটিম বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন। ভিকটিমের বাবা

পুলিশ জানায়, কুমারগাঁও এলাকার একটি বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর পরিবার। সোমবার সকাল ৭টার দিকে  কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন মুন্না। পরে বিষয়টি জানাজানি হলে বেলা ২টার দিকে ভিকটিমের বাবা জালালাবাদ থানায় গিয়ে মৌখিকভাবে পুলিশের কাছে অভিযোগ দেন। অভিযোগ পেয়েই বেলা আড়াইটার দিকে পুলিশ মুন্নাকে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে, অভিযুক্তকে আটকের পর স্থানীয় কিছু লোক ভিকটিমের বাবাকে ফুসলিয়ে বিষয়টি আপসে মীমাংসার চেষ্টা করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খাঁন বলেন, যেখানেই অন্যায়, নির্যাতন সেখানেই পুলিশ তৎপর। তার উপর এখানে একজন প্রতিবন্ধী কিশোরীকে নির্যাতন করা হয়েছে। তদন্তসাপেক্ষে দোষীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি নাজমুল হুদা খাঁন।  

 

 



সম্পর্কিত খবর