বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী মারা ৮৩ বছর বয়সে বুধবার সিঙ্গাপুরে চিকিৎসাাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন। তিনি শোকবার্তায় বলেন, সৈয়দ মঞ্জুর এলাহী সত্যিকার অর্থে বাংলাদেশে একজন জাতীয় বুর্জোয়া শ্রেণীর ব্যক্তি ছিলেন। তিনি সফল শিল্প উদ্যোত্তা দেশপ্রেমিক রাজনৈতিক সচেতন হিসেবে সমাজে সমাদৃত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, তার মৃত্যুতে আমি শোকাভিভূত তার মতো গুণী ব্যক্তির শুন্যতা পূর্ণ হবার নয়। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি যেন তারা শোক কাটিয়ে উঠতে পারেন।