খবর প্রতিদিন

হবিগঞ্জে ইজিবাইক খাদে, চালক নিহত

 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক রিপন মিয়া (২৫) নিহত হয়েছেন।

শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নূরপুর ইউনিয়নে ইকরাম শাহের মাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা।

শায়েস্তাগঞ্জ থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, রিপন নিজের ইজিবাইকটি চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে নূরপুরের সড়ক দিয়ে বাছিরগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি নিয়ে সড়কের পাশে খাদে পড়ে যান। এ সময় ইজিবাইকের নিচে চাপা পড়ে সে মারা যায়।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
 


সম্পর্কিত খবর