হিযবুত তাহরীরের মার্চ ফর খিলাফাহ কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিচার্জের পর পল্টন-বিজয়নগর এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছ। ধাওয়া -পাল্টা -ধাওয়ার প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর পল্টন এলাকায় যান চলাচল শুরু হয়েছে।
ধাওয়া-পাল্টা -ধাওয়ায় এখনও হতা-হতের কোন খবর পাওয়ানি ।
শুক্রবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে হিজবুত তাহরীরের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ২টা ৪০ মিনিটের দিকে এলাকাটিতে যান চলাচল শুরু হয়।
এরআগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হুঁশিয়ারিকে উপেক্ষা করে রাজধানীতে মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। সংগঠনটি মিছিল নিয়ে বের হলে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে মিছিল পণ্ড করে দেয়।
বায়তুল মোকাররমে জুমার নামাজের পর এ মিছিল শুরু হয়।
মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। তবে তার আগে প্রায় ১৫ মিনিট নির্বিঘ্নে মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন। পরে অবশ্য পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে এক দফা ছত্রভঙ্গ হরে যায় হিযবুত তাহরীরের কর্মীরা। পরে আবার একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায় তারা।
তখন আবারও কয়েকরাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় হিযবুত তাহরীরের কর্মীদেরও ইটপাটকেল ছুড়তে দেখা গেছে।
মিছিল থেকে কয়েকজনকে আটক করতেও দেখা গেছে।
বায়ান্ন/আরএস