ঈদুল আজহার পর থেকে একটানা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন হাট বাজারে সাধারণ মানুষ ও দোকানদারসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাদের উজ্জীবিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে প্রচন্ড গরম ও বৃষ্টিতে ভিজেও গণসংযোগ ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসন থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা কেএম মামুনুর রশিদ।
ঈদের পর দুই তিন দিন ধরে এলাকায় ও সদরে বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ, কুশলাদি বিনিময়ে ব্যস্ত সময় পার করেন তিনি।
এরপর থেকে টানা প্রচন্ড তাপদাহের মধ্যেও ঈদের শুভেচ্ছা বিনিময় ও দলীয় ৩১ দফা উল্লেখিত লিফলেট বিতরণ করতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ছুটে যান তিনি।
এসময় তিনি বৃহস্পতিবার নবীনগর পৌর সদর, ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশ বাজার, এতিমখানা গেইট, জিনদপুর ইউনিয়নের জিনদপুর বাজার, বাঙ্গরা বাজার এলাকায় ব্যবসায়ী সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিতরণ করে হুরুয়া গ্রামে বাংলাদেশ পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার(ডিএমপি) মোঃ বিল্লাল হোসেন এর সাথে হুরুয়া মরহুম মুন্সী ফিরোজ মিয়া সড়কে আনুষ্ঠানিক উদ্বোধন কাজে অংশ নেন এবং সেখানে স্থানীয় হুরুয়া গ্রামের বাসিন্দা পুলিশ কর্মকর্তা জিএম শুকরিয়ার বাড়িতে মধ্যাহ্ন ভোজনে সবাইকে নিয়ে অংশগ্রহণ করেন।
পরে বিকেলে নবীনগর পূর্ব এলাকার নাটঘর ইউনিয়নের কুড়িঘর উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক হাজার জনতার উপস্থিতিতে ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও লিফলেট বিতরণ করেন।
ঈদের পরে শুক্রবার পুনরায় লাউর ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর বাজার, বাশারুক মোড়, আহাম্মদপুর বাজার, হাজীপুর বাজারে অনুরূপ গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে হাজীপুর স্থানীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করে বিএনপি নেতা হেলাল উদ্দিন ও কৃষকদল নেতা বশীর আহমেদ এর বাড়িতে মধ্যাহ্নভোজ শেষে বিকালে সাতমোড়া ইউনিয়নের চুওরিয়া, দশমৌজা বাজার, জগন্নাথপুর বাজার, রছুল্লাবাদ ইউনিয়নের রছুল্লাবাদ বাজার, শ্রীরামপুর ইউনিয়নের নতুন শ্রীরামপুর বাজার ও পুরাতন শ্রীরামপুর শিবির বাজারে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ, কুশলাদি বিনিময় ও লিফলেট বিতরণ করেন।
ঈদের পরের শনিবার পৌর এলাকার সোহাতা, শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রাম বাজার, শ্রীঘর, বড়িকান্দি ইউনিয়নের তালতলা ও গনিশাহ মাজার এলাকায় ও সলিমগঞ্জ ইউনিয়নের সলিমগঞ্জ বাজারে অনুরূপ গণসংযোগ, ঈদের শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিতরণ করেন। পরে বড়িকান্দি ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব ইউপি সদস্য মোঃ শিপন মিয়ার বাড়িতে মধ্যাহ্নভোজনে অংশগ্রহণ করেন।
টানা কর্মসূচি নিয়ে মাঠে ময়দানে তিনি আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফার গুরুত্ব কী কী কারণে এই দফা দেওয়া হয়েছে এবং কেন সবাইকে এই ৩১ দফার সাথে সম্পৃক্ত হওয়া প্রয়োজন সেই বিষয়ে আলোকপাত করেন।
তিনি নবীনগর উপজেলাকে নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করেন। নবীনগর উপজেলাকে একটি সুন্দর আধুনিক শান্তির নবীনগর হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
টানা এই কর্মসূচিগুলো বাস্তবায়নে পৃথক পৃথক ভাবে তাহার সহযোগী ও সফরসঙ্গী ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান জিল্লু, যুগ্ম আহ্বায়ক আল আমিন, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক এমএ কাহহার সরকার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, সিলেট মহানগর বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক বুরহান উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী কাউছার আলম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বশীর আহমেদ, মোজাম্মেল হক, লাউর ফতেহপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আহমেদ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি বুরহান উদ্দিন, সহ-সভাপতি রহিছ উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক লোকমান হোসেন ভানু, ইব্রাহিমপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক নুরু মিয়া, সদস্য সচিব নজরুল ইসলাম, সাতমোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান খসরু, সাধারণ সম্পাদক প্রভাষক রিপন মিয়া, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আবুল বাশার, রছুল্লাবাদ ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি শাহিন খন্দকার, ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, লাউর ফতেহপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ভাসানী, শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম হোসেন হাসান মাস্টার, উপজেলা কৃষক দলের সদস্য নুরুন নবী, শ্রীরামপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম, উপজেলা আহবায়ক কমিটির সদস্য সফিকুল ইসলাম, জিনদপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মাঈনুদ্দিন সরকার, সদস্য সচিব ফজলে রাব্বী,
শ্যামগ্রাম ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আজিজুল হক কাজল মুক্তার, বড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, কৃষক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব ইউপি সদস্য শিপন মিয়া, কৃষক দল নেতা আলাউদ্দিন প্রমুখ।