দেশের খবর

‘স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব’ উপলক্ষে বগুড়া লেখক চক্রের প্রস্তুতিসভা

বগুড়া লেখক চক্রের আয়োজনে আগামী ২৪-২৫ মে বাংলাদেশে প্রথমবারের অনুষ্ঠিত হতে যাচ্ছে শুধুমাত্র তরুণ কবিদের নিয়ে সাহিত্য অনুষ্ঠান ‘স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব’। ২৪ মে শুক্রবার সকাল ১০ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন বগুড়া পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কবি সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম। কবি প্রাবন্ধিক বজলুল করিম বাহারের সভাপতিত্বে উদ্বোধনী সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি মাহমুদ কামাল, ডিপিএমজি আনোয়ার মল্লিক, সারিয়াকান্দি পৌরসভার মেয়র মোঃ মতিউর রহমান মতি, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, স্বাচিপ সভাপতি ডাঃ সামির হোসেন মিশু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জে এম রউফ, জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদৎ হোসেন। এ উপলক্ষে এক প্রস্তুতিসভা গত শনিবার সন্ধ্যায় ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত ¡করেন স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব কমিটির আহবায়ক এম রহমান সাগর। সভায় অংশগ্রহণ করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, সহ-সভাপতি ওয়ায়েজ রেজা, সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল, আসর পরিচালনা সম্পাদক আবু রায়হান, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম রনজু, নির্বাহী সদস্য পবিত্র প্রামাণিক, কবি সিকতা কাজল, কবি হিরণ্য হারুন, উৎসব কমিটির সদস্য সচিব কবি সাফওয়ান আমিন ও কবি শাহাদত হোসেন। উৎসবের বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়। প্রয়াত কবি শামীম কবীর ও  কবি আকতারুজ্জামান লেবুকে উৎসবটি উৎসর্গ করার সিদ্ধান্ত গৃহীত হয়। কবিতা উৎসব সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়। 



সম্পর্কিত খবর