খেলাধুলা

অনেক কিছু শিখে ফিরছে বাংলাদেশের মেয়েরা

মঞ্চটা এশিয়ান কাপের। যেখানে লড়েছে এশিয়া মহাদেশের শীর্ষ ১২টি দেশ। এর একটি বাংলাদেশ।  অভিষেক আসর বলেই বাংলাদেশের মেয়েদের ওপর প্রত্যাশা ছিল অনেক। সেই প্রত্যাশা আরো বেড়ে যায় প্রথম ম্যাচে চীনের বিপক্ষে লড়াকু পারফরম্যান্সের পর।  কিন্তু সেই ধারা ধরে রাখতে পারেননি মেয়েরা। পরের ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর আজ উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরে আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

 

শূন্য হাতে ফিরতে হলেও এশিয়ান মঞ্চ থেকে অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের মিডফিল্ডার মনিকা চাকমা, ‘অনেক কিছুই শিখেছি।

 

 

আমরা উত্তর কোরিয়ার বিপক্ষে খেলছি, চীন ও উজবেকিস্তানের সঙ্গে লড়েছি। ওরা সবাই র‌্যাংকিংয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে। আমরা আমাদের মতো চেষ্টা করেছি, ওদের কাছ থেকেও অনেক কিছু শিখেছি।’ 

scdevfer

বাংলাদেশ দলের মিডফিল্ডার মনিকা চাকমা।

 

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় আধুনিক সুযোগ-সুবিধা পেয়েছে মেয়েরা। বড় দলগুলো কীভাবে পরিকল্পনা করে এবং তা বাস্তবায়ন করে, সেটাও জেনেছেন মনিকারা। 

 

এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে দেবে বলে মনে করেন এই মিডফিল্ডার, ‘অবশ্যই এই অভিজ্ঞতা আগামীতে কাজে দিবে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। সামনের টুর্নামেন্টগুলোতে এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারব।

 



সম্পর্কিত খবর