সাগরিকায় নেমেই ঝড় তুলেন আয়ারল্যান্ডের দুই ব্যাটার পল স্টার্লিং ও টিম টেক্টর। বোলিংয়ে এসেই তাদের ঝড় থামালেন তানজিম হাসান সাকিব।
ঝড়ের শুরুটা করা স্টার্লিংকে সাইফ হাসানের ক্যাচ করে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিয়েছেন তানজিম সাকিব। ২১ রানে আউট হওয়ার আগে শরীফুল ইসলামকে প্রথম ওভারে দুই চার মেরে আয়ারল্যান্ডের শুরুটা করেছিলেন আইরিশদের অধিনায়ক।
স্টার্লিংকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন আরেক ওপেনার টিম টেক্টর। জুটি ভাঙার আগে দুজনে মিলে ৪ ওভারে ৩০ রান তুলেছিলেন। ১৮১.৮১ স্ট্রাইকরেটে ব্যাটিং করা টেক্টর অপরাজিত আছেন ২০ রানে। তাকে সঙ্গ দিচ্ছেন ৬ রান করা তার আপন ভাই হ্যারি টেক্টর।
পাওয়ার প্লে শেষে আয়ারল্যান্ডের স্কোর ১ উইকেটে ৪৮ রান।