দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৫ আসনের কালিগঞ্জে নৌকা প্রতীকের পরাজয় হওয়ার পড়, নৌকা কর্মী সমর্থকদের মারধর, অফিস ও বাড়ীঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
গত ১১ জানুয়ারি রোজ বৃহস্পতিবার সরেজমিনে যান সাবেক এমপি মেহের আফরোজ চুমকি , কালিগঞ্জ মোক্তারপুর ইউনিয়নের মৈশারবাজার, রাথুরা, ডেমরা নতুন বাজার ও ধনপুর এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির পক্ষে কাজ করায়, সদ্য নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামানের নেতাকর্মীরা নৌকার অফিস ভাঙচুর, বাড়ীঘর ভাঙচুরসহ নৌকা সমর্থক নেতাকর্মীদেরকেও মারধর করেছে বলে জানা যায়।
সহিংসতায় ধনপুর গ্রামের আহত জুয়েল মিয়া জানান, আমি নৌকার পক্ষে কাজ করায় ট্রাক প্রতীক স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামানের সমর্থকরা আমাকে সহ আমাদের নেতাকর্মীদেরকে মারধর করে অনেককে আহত করেছে।
সাবেক এমপি মেহের আফরোজ চুমকি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গত ৭ জানুয়ারি সুস্থ সুন্দর পরিবেশ এর মধ্য দিয়ে নির্বাচন সম্পূর্ণ হয়েছে। আমি নির্বাচনের আগে এটাও জানতাম নির্বাচনে হার জিত থাকবেই, যেটাই হোক না কেনো সেটাই আমরা সুন্দরভাবে মেনে নিবো। আমি টানা ১৫ বছর যাবত এখানে এমপি ছিলাম, কেউ বলতে পারবেনা আমি কারো সাথে কখনো খারাপ আচরণ করেছি। কখনো কারো কাজে কাউকে বাধাগ্রস্ত করিনি আমি। আমি জয়ী হওয়ার পর আমার লোকদেরকে সবসময় শান্তিপূর্ণভাবে থাকার আহ্বান জানাতাম আমি।
এবার পুরোটাই অন্যরকম দেখতে পাচ্ছি আমি, আওয়ামী লীগের পরিচয় দিয়ে আওয়ামী লীগের অফিস ভেঙে ফেলছে, আওয়ামী লীগ অফিসের চেয়ার টেবিল ভেঙে ফেললো, কি ধরনের লোক তারা।
আমি একজন আওয়ামী লীগের সন্তান রক্ত মাংসে গড়া আমার পুরো পরিবার আওয়ামী লীগ আমি একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক, বঙ্গবন্ধুর কন্যা আমাদের দেশনেত্রী শেখ হাসিনার কাছে আমি বিশ্বাসযোগ্য ছিলাম বিধায় একে একে তিনবারের এমপি হয়ে গাজীপুর ৫ আসনের এলাকাবাসীর পাশে থেকে কাজ করেছি।
এবার আমি পরাজয়ের পর আমার যে প্রতিপক্ষ দল রয়েছে তারা আমার ব্যানার পায়ের নিচে ফেলে ছিড়ে ফেলছে। আমার ছাত্রলীগের ছেলেকে বাড়ীতে না পেয়ে তার মায়ের উপর নির্যাতন চালিয়েছে তারা। আমাদের নেতাকর্মী সবার বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে তারা। আমি নৌকার প্রার্থী হয়েছি দোষ থাকলে আমাকে এসে মারধর করবে। কিন্তুু আমার কর্মীদের কি দোষ ছিলো তাদেরকে কেনো এভাবে নির্যাতন করা হচ্ছে।
আমার নেতাকর্মীকে মারধর এবং নৌকার অফিস সহ তাদের বাড়িতে ভাঙচুর করেছে। আমি প্রত্যেকটি জায়গা পরিদর্শন করেছি আমার নেতাকর্মীদের বাড়িতে গিয়েছি, যারা অস্থায়ী নির্বাচন অফিস ভাঙচুর করেছে এবং যারা আমার নেতাকর্মীদেরকে মারধর করেছে তাদের সবাইকে খুব শীঘ্রই তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, নির্বাচনে পর মোক্তারপুর ইউনিয়ন এলাকায় কিছু সহিংসতার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, সেখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা কথা বলেছি এবং তদন্ত চলমান রয়েছে। আমরা চেষ্টা করবো দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা।