চট্টগ্রাম প্রতিদিন

আলীকদমে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

আলীকদমে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাজু চক্রবর্তী নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে উপজেলার শিবাতলীপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আলীকদমমুখী সবুজ রঙের একটি হিনো বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘চট্ট মেট্রো-ল ১৫-৮৯৮৪’ নম্বরের মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যান মোটরসাইকেল আরোহী।

দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন এবং থানায় খবর দেন। খবর পেয়ে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।

নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

 


সম্পর্কিত খবর