আন্তর্জাতিক

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বোমা হামলা ইসরায়েলের

 

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা চতুর্থ দিনের মতো হামলা-পাল্টা হামলা চলছে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় শুক্রবার ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলোও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরান-ইসরায়েলের চলমান এই সংঘাতের প্রতি মুহূর্তের লাইভ আপডেট জানতে ঢাকা পোস্টের সঙ্গে থাকুন।

 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও সদরদপ্তরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় কিছুক্ষণের জন্য সম্প্রচার কার্যক্রম ব্যাহত হলেও পরবর্তীতে তা ফের শুরু হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের হুমকির কিছুক্ষণের মধ্যেই সেখানে হামলার এই ঘটনা ঘটেছে। হামলার আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও দ্রুতই ‘অদৃশ্য হতে যাচ্ছে’ বলে মন্তব্য করেছিলেন কাৎজ।



সম্পর্কিত খবর