আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় আসন-১৪১, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ভোটের লড়াইয়ে নেমেছেন ৭ প্রার্থী। নির্বাচন যতই নিকট থেকে নিকটতর হচ্ছে। প্রার্থীরা ততই ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন। শেষ মূহুর্তের হিসেব মেলাতে ঘাম ঝরছে প্রার্থীদের। তাই তারা তৃণমূল নেতা-কর্মী, ভোটার ও সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। মঙ্গলবার সন্ধ্যায় নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল মহাদান ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেছেন। এর অংশ হিসেবে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় তিনি উপরের কথাগুলো বলেন। তিনি আরো বলেন- ক্ষেতের আগাছা পরিষ্কারের জন্য কৃষকের নিড়ানি প্রয়োজন হয়। তেমনি দলের ভেতরের হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের মুক্ত করতেই এ নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। আওয়ামীলীগেরই দুই নেতা বর্তমান এমপি ডা. মুরাদ হাসান (ঈগল) ও অধ্যক্ষ আবদুর রশীদ (ট্রাক) নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাদের অনুসারীরাই অর্থাৎ দলের ভেতরের নেতা-কর্মীরাই নৌকা ডুবাতে তৎপর হয়ে ওঠেছে। তা এখন স্পষ্ট। অতীতেও সকল ষড়যন্ত্র মোকাবিলা করে নৌকা প্রতীকের জয় হয়েছে। এবারো হবে ইনশাআল্লাহ। সভায় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।