খুলনা

কালীগঞ্জে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

আগামী ১৭ মে খুলনাতে তারুন্যের সমাবেশ সফল করার লক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শহরের ভ’ষনস্কুল সড়কের হলুদহাটাতে অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরচার হাসিনার সরকার আমাদের উপর পাথরের মত চেপে বসেছিল। জনরোষে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েও ষড়ষস্ত্র করছে। তাদের দোসররা এখনো এদেশে আছে। নির্বাচন নিয়ে ষড়যন্তে মেতেছে। এখন আর কোন স্বৈরচারের স্থান এদেশের মাটিতে হবে না। তিনি বর্তমান সরকারকে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষনা দিতে বলেন। নইলে এদেশের জনগন আপনাদেরও ছাড়বে না। হামিদুল ইসলাম হামিদ নেতাকর্মীদের উদ্দেশ্য আরো বলেন, বিএনপির কান্ডারী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপির নেতৃত্বে সরকার গঠনে সকলকে তৃনমুল পর্ষায়ে কাজ করতে হবে।

 

কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি,  আশরাফুজ্জামান লাল, গোলাম রাব্বানী, পৌর বিএনপির যুগ্ন আহব্বায়ক মিজানুর রহামনান লাল্টু ও কৃষক দলের জালাল উদ্দিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



সম্পর্কিত খবর