দেশের খবর

ক্ষেতলালে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অপহরণের দায়ে গ্রেপ্তার একজন গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলালে সপ্তম শ্রেণীর এক কিশোরীকে অপহরণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ক্ষেতলাল থানা  পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সেই সাথে ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী  উপজেলা শালুকডুবী উত্তর মহেশপুর গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে মোঃ তারিকুল ইসলাম ( ২২)

মামলার বিবরনে জানা যায়, গত (১৯ নভেম্বর) ২০২৩  সকাল ৯ ঘটিকার সময় বাড়ি থেকে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে মাদ্রাসায় থেকে বাড়িতে ফেরার  পথে৷ আনুমানিক দুপুর ০১টার সময় শালুকডুবী মোর  পাকা রাস্তার উপর থেকে অপ্রাপ্তবয়স্ক সপ্তম শ্রেণির শিক্ষার্থী (ছদ্মনাম) সুবর্ণাকে সিএনজি যোগে অপহরণ করে।  সুবর্ণা বাড়ি ফিরে না আসায় বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে সন্ধান করে পরিবার। তার সন্ধান না পেয়ে  ঐ দিন রাতে ক্ষেতলাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিশোরীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন৷

অভিযোগের প্রেক্ষিতে জানা যায়  প্রেমের জের ধরে বিয়ের প্রলোভনে  এই অপহরনের ঘটনাটি সংঘটিত হয়েছে। এ মামলা দায়েরের পর ক্ষেতলাল থানার এস আই নূর আমিনের নেতৃত্বে  তথ্য প্রযুক্তির মাধ্যমে  সঙ্গীয় ফোর্সসহ ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায়  অভিযান পরিচালনা করে তারিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মোঃ আনোয়ার হোসেন।  তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



সম্পর্কিত খবর