দেশের খবর

খুশির বন্যায় ভাসছে মামুন স্মৃতির শিক্ষার্থীরা

আজ ১ জানুয়ারি, ২০২৪ সালের শুভ নব-বর্ষ। দেশজুড়ে চলছে বই উৎসব। নতুন বইয়ের গন্ধ পেতে সারা দেশের শিক্ষার্থীরা আজ মাতোয়ারা। এ উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হয় নি জামালপুর সদরের মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও। 

জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ জামালপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হিসেবে খ্যাত মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি শুধু পাবলিক পরীক্ষাগুলোর ফলাফলেই সেরা নয়। সহ-শিক্ষার ক্ষেত্রেও। যেমন: ক্রীড়া, বিনোদন ও সাংস্কৃতির পাশাপাশি বিভিন্ন ধরণের শিক্ষামূলক প্রতিযোগিতাতেও সেরা হবার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে। রোববার সকালে বই উৎসব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল হামিদ প্রধান অতিথির বক্তব্য রাখেন। সহ-সভাপতি একেএম মাহবুবুর রহমান মহব্বত বিশেষ অতিথির বক্তব্য দেন। এ সময় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সহস্রাধিক শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়।

প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, সরকার ঘোষিত বই উৎসবের দিনেই নতুন বই বিতরণ করতে পেরে কমিটির সদস্য ও শিক্ষকরা আনন্দিত। অপরদিকে শিক্ষার্থীরাও নতুন বছরের প্রথম দিন নতুন বই পেয়ে যেন খুশির বন্যায় ভাসছে।



সম্পর্কিত খবর