ম্যানচেস্টার সিটির সঙ্গে পেপ গার্দিওলার সম্পর্ক যে চিরস্থায়ী নয়, সেটি আবারও স্পষ্ট করলেন স্প্যানিশ কোচ নিজেই। তবে একই সঙ্গে জানিয়ে দিলেন, এখনই বিদায়ের কোনো ইচ্ছা নেই তার। ক্লাবকে ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুত থাকতে বললেও গার্দিওলা বলছেন, এই মুহূর্তে তার মনোযোগ পুরোপুরি সিটির দিকেই।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গার্দিওলা আগামী মৌসুমে থাকবেন কি না এমন অনিশ্চয়তার মধ্যেই তার সম্ভাব্য উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া শুরু করেছে ম্যানচেস্টার সিটি।
যদিও গার্দিওলার সঙ্গে ক্লাবের চুক্তি রয়েছে ২০২৬–২৭ মৌসুমের শেষ পর্যন্ত। ২০২৪ সালের নভেম্বরে নতুন চুক্তিতে সই করেছিলেন তিনি। এক সংবাদ সম্মেলনে শুক্রবার গার্দিওলা বলেন, ‘আমি এখানে সুখী, আমি থাকতে চাই। তবে ফুটবলে শেষ কথা বলে ফলাফল। যখন অধ্যায় শেষ হবে, ক্লাবই সঠিক মানুষটিকে বেছে নেবে এই অসাধারণ সময়টাকে এগিয়ে নিতে। গত কয়েক বছরে অনেক গুঞ্জন হয়েছে, কিন্তু আমার ইচ্ছা এখনো এখানে থাকার। মৌসুম শেষে দেখা যাবে।’
লিগের শীর্ষে থাকা আর্সেনাল থেকে দুই পয়েন্ট পিছিয়ে থাকা সিটি শনিবার ওয়েস্ট হ্যামের মুখোমুখি হবে।
২০২৪–২৫ মৌসুমে বড় কোনো ঘরোয়া শিরোপা জিততে না পারায় ২০১৬–১৭ সালের পর প্রথমবার ট্রফিশূন্য ছিল সিটি। তবে গ্রীষ্মকালীন পুনর্গঠনের পর চলতি মৌসুমে নতুন চ্যালেঞ্জ উপভোগ করছেন গার্দিওলা। তিনি বলেন, ‘আমি উত্তেজিত, কারণ উন্নতির জায়গা আছে। গত মৌসুমটা খুব কঠিন ছিল, কিন্তু আমি হাল ছাড়িনি। এবার অনেক দিক থেকেই ভালো দেখছি দলকে।