জাতীয়

গুইমারায় সংঘাতে নিহত-৩ , সেনা সদস্যসহ আহত ৫০

খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় ধর্ষকদের বিচারের দাবীতে অনির্দিষ্ট কালের জন্য সড়ক অবরোধের নামে রাস্তায় নেমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে জুম্ম ছাত্রজনতা ব্যানারে অবরোধ কারীরা। এই সময়ে সংঘর্র ৩ জন নিহত হয়েছে।  ১১ সেনা সদস্যসহ আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। 
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে গুইমারা উপজেলার খাদ্য গুদামের সামনে জড়ো হতে থাকে অবরোধ কারীরা, রাস্তায় টায়ার জালিয়ে বিভিন্ন স্লোগানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে।
 
গত ২৭ সেপ্টম্বর বিকাল তিনটা থেকে অস্থিতিশীল পরিস্থিতি ও সংঘর্ষ এড়াতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ১৪৪ জরুরি ধারা জারী করে গুইমারা উপজেলা প্রশাসন। 
 
প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে রাস্তায় জড়ো হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের
উপর ইট-পাটকেল ছুঁরতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্ধুকছড়ি জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মাজহার হোসেন রাব্বানী সহ বাংলাদেশ সেনাবাহিনীর ১১ সদস্যকে আহত করা হয়। এসময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দায়িত্বরত সাংবাদিকের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বিজয় টিভির জেলা প্রতিনিধি এম সাইফুর রহমান গুরুতর আহত হন। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


সম্পর্কিত খবর