দেশের খবর

জমি সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষের বাড়িতে লোক পাঠিয়ে গালিগালাজসহ হুমকি দিল হাবিবুর রহমান

জামালপুুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিয়ারা গ্রামের মৃত রহিজ উদ্দিন মোল্লার ছেলে হাবিবুর রহমানের বিরুদ্ধে প্রতিপক্ষ সামাদ মোল্লার ওয়ারিশগণের বাড়িতে লোক পাঠিয়ে গালিগালাজসহ মারপিটের হুমকি দেয়ার অভিযোগ ওঠেছে।

জানা যায়, জমি সংক্রান্ত ঘটনায় বিআরএস রেকর্ড সংশোধনের জন্য ২০১৫ সালে সামাদ মোল্লার ওয়ারিশগণ (১ক-১ছ) বাদী হয়ে ২৫ জনকে বিবাদী করে এলএসটি আদালতে ৩৫৫৬/১৫ নং মোকদ্দমা দায়ের করেন। বিগত ২৮/০৮/২০২৩ তারিখে মামলাটি বাদী পক্ষে রায় হয়। অতঃপর ৩১/০৮/২০২৩ তারিখে রায়ের ডিক্রি জারি হয়। এ কারণে সামাদ মোল্লার ওয়ারিশগণ ০১/০১/২০২৪ তারিখে চাষাবাদের জন্য রায় ও ডিক্রিপ্রাপ্ত জমিতে চাষাবাদ করতে যায়। এ জন্য রহিজ মোল্লার ছেলে হাবিবুর রহমান ০৩/০১/২০২৪ তারিখে এডিএম কোর্টে  ১৫৩ নং খতিয়ানের ১১৭ ও ১২০নং দাগের উপর ১৪৪/১৪৫ ধারায় মামলা করেন। উল্লেখ্য, মামলায়  উল্লেখিত খতিয়ানের দাগদ্বয়ের জমি অন্য জোদ্দারের। তাই হাবিবুর রহমান গত ১৫/০১/২০২৪ তারিখে পুনঃরায় এডিএম কোর্টে ১৫/২৪ নং মামলা দায়ের করেন। অপরদিকে শাহবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা (নায়েব) মজিবর রহমান সরেজমিন তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য দায়িত্ব পান। সে অনুযায়ী তিনি ২৪/০১/২০২৪ তারিখে সরেজমিন পরিদর্শন করেন। সে সময় বাদী-হাবিবুর রহমান, বিবাদী- আক্তারুজ্জামান গংসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে তমিজউদ্দিন সরকার, খলিলুর রহমান আকন্দ, আব্দুল খালেক, আনিছুর রহমান, কামরুজ্জামান (কামাল), খলিলুর রহমান, মোকছেদ মোল্লা, জহুর আলীসহ অনেকেই উপস্থিত ছিলেন। ভূমি কর্মকর্তা বাদীকে মামলার কারণ জিজ্ঞেস করলে বাদী হাবিবুর রহমান জানান, আগে মামলায় উল্লেখিত জমি তার (নিজের) ভোগ-দখলে ছিল। বিবাদী পক্ষ বিআরএস রেকর্ড কারেকশন মামলায় রায় ও ডিক্রিপ্রাপ্ত হয়ে সেই জমি ভোগ-দখলে নিয়েছে। বিবাদী পক্ষ আগে ভোগ-দখলে নেয়, পরে তিনি এ মামলা করেন বলেও স্বীকার করেন। তিনি আরও জানান, বিবাদী পক্ষের দাবিকৃত জমি বর্তমানে তাদের দখলেই আছে। বিবাদী পক্ষের নিকট জমি ভোগ-দখল নেয়ার কারণ জানতে চাইলে- এর জবাবে তারা জানান, তাদের সাব-কবলা রেজিস্ট্রি দলিলমূলে জমির দাবি করলে বাদী জমির দাবি সঠিক বলে মানেন কিন্তু তা দিতে পারবে না বলে সাফ জানায়। পরে দাবিকৃত জমির দখল নিতে চাইলে উল্টো তিনি বাটোয়ারা মামলা করেন। সে মামলাও খারিজ হয়ে যায়। অপরদিকে নিজেদের (বিবাদী পক্ষের) দায়ের করা বিআরএস রেকর্ড কারেকশন মামলায় রায় ও ডিক্রিপ্রাপ্ত হয়ে দাবিকৃত জমির ভোগ-দখলে নেয়। পরে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের নিকট এ বিষয়ে জানতে চাইলে, তারাও বাদী-বিবাদী পক্ষের কথা সঠিক বলে জানান। অতঃপর তারা সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। আদালত ০৪/০২/২০২৪ তারিখে উভয় পক্ষকে প্রমাণাদিসহ হাজির হয়ে কারণ দর্শানোর জন্য ডাকেন। সঙ্গত কারণেই ২৮ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য্য করা হয়। ওই দিনই ভূমি কর্মকর্তা তার প্রতিবেদন কোর্টে দাখিল করেন। ২৮ ফেব্রুয়ারি আদালত স্থগিত থাকায় ২০ মার্চ পরবর্তী দিন ধার্য্য করা হয়েছে। উল্লেখ্য, বাদী হাবিবুর রহমান ভূমি কর্মকর্তা সরেজমিন পরিদর্শন না করে  তার  অফিসে বসেই প্রতিবেদন দিয়েছে মর্মে দাখিলকৃত প্রতিবেদনের না রাজি দেন। এ বিষয়ে মোকছেদ মোল্লা, খলিলুর রহমান আকন্দ ও সুলতান আহমেদ ফারাজীর নিকট জানতে চাইলে তারা প্রত্যেকেই জানান, সে দিন নায়েব স্বশরীরে হাবিবুর রহমানের দরজায় এসে বসেন। অতঃপর বাদী ও বিবাদী পক্ষের সাথে কথা বলেন। তার সহকারী জমির বর্তমান দখল বিষয়ে ঘুরে ঘুরে খোঁজ নেন। শেষে উপস্থিত লোকজনের স্বাক্ষর নেন। এ বিষয়ে হাবিবুর রহমানের নিকট জানতে চাইলে তিনি কোন সদুত্তর না দিয়ে চলে যান। এদিকে হাবিবুর রহমানের স্ত্রী মাহফুজা বেগম গত ২৯ ফেব্রুয়ারি বিকেলে সামাদ মোল্লার ওয়ারিশগণের জমির গাছপালাসহ ফসলের ক্ষতির উদ্দেশ্যে অনধিকার প্রবেশ করে। মাহফুজা বেগমের এ কান্ড সামাদ মোল্লার ওয়ারিশগণ দেখে ফেলে বাধা দেয়। তখন মাহফুজা বেগম বিভিন্ন অপ্রাসঙ্গিক কথা বার্তাসহ গালাগালি ও দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। পরদিন পহেলা মার্চ সন্ধ্যায় মাহফুজা বেগম তার আত্মীয়-স্বজনসহ বহিরাগত লোকজন ডেকে আনে। তারা সামাদ মোল্লার ওয়ারিশগণের মধ্যে পুরুষ লোকের অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে উচ্চবাচ্য ও অশালীন ভাষায় গালমন্দসহ মারধরের হুমকি দেয়।  এ সময় সামাদ মোল্লার পুত্রবধূ মনোয়ারা বেওয়া ও ছাহেরা বেগম ঘর থেকে বের হয়ে তাদের পরিচয় জানতে চায়। তখন তারা দৌড়ে পালিয়ে যায়। মোটর সাইকেল স্টার্ট দিতে দেরী হওয়ায় তাদের দুইজন পিছে পড়ে। এ সময় মাহফুজা বেগমের আত্মীয় তিতপল্লা ইউনিয়নের দেওবাড়ীর মজিবর মেম্বারের ছেলে শুক্কুর আলী ও সুরুজ্জামানের ছেলে সুজনকে চিনে ফেলে। শুক্কুর আলী ও সুজন মিয়া বাড়ি থেকে বিয়ারা বাজারে গিয়ে সামাদ মোল্লার ছেলে মঞ্জু মোল্লাকেও বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি দেয়। এ ছাড়াও সুজন মিয়া ওই দিন সন্ধ্যা ৭ টা ১৯ মিনিটে ০১৭৬৫৬৮৫০১৬ নাম্বার থেকে সামাদ মোল্লার আরেক ছেলে আক্তার মোল্লার মোবাইলে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন রকমের হুমকি প্রদান করে। মঞ্জু মোল্লা ওই রাতেই দেওবাড়ীর খোরশেদ আলম দেওকে ঘটনা অবগত করার জন্য খুলে বলেন। এ বিষয়ে ২ মার্চ দুপুর ১২ টা ৩৭ মিনিটে সুজনের উল্লেখিত মোবাইল নাম্বারে ফোন দিয়ে জানতে চাইলে- তিনি আক্তার মোল্লার ফোনে কল দিয়েছে ও মঞ্জু মোল্লার সাথে কথা বলার বিষয়টি স্বীকার করেন। কি বিষয়ে কথা বলেছেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, জমি সংক্রান্ত বিষয়ে। আপনার জমি? এর জবাবে বলেন- তার আত্মীয় হাবিবুরের জমি। সম্পূরক আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, তার নিজের জমি নয়। তিনি আরো জানান, কোন পুরুষ লোকের অনুপস্থিতিতে বাড়িতে ঢুকা ও উচ্চবাচ্যসহ অন্যান্য ঘটনা ঘটানো উচিৎ হয় নি। এ ছাড়া জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ আক্তার মোল্লার ফোনে হুমকি দিয়ে কথা বলা ভুল হয়েছে বলে তিনি স্বীকার করেন।



সম্পর্কিত খবর