নীলফামারীর জলঢাকায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে সভায় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, জেলা জামায়াতের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদের হোসেন সাদের, উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তা ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।