জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরস্থ জামালপুর রোডের মেসার্স মা টিভিএস শো-রুমের উপরে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অর্ধনমিতের যথাযথ নিয়ম না মেনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। কর্তৃপক্ষ ছোট একটি বাঁশের কঞ্চির সাথে জাতীয় পতাকা বেঁধে দায়সারাভাবে উত্তোলন করেছে। এতে জাতীয় পতাকা ছাদের ওয়ালের সাথে লেগে আছে। তাই একদিকে যেমন জাতীয় পতাকা সম্পূর্ণ দেখা যাচ্ছে না। অপরদিকে তেমন জাতীয় পতাকা স্বাধীনভাবে ওড়তে পারছে না। অর্থাৎ জাতীয় পতাকার অমর্যাদা বা অসম্মান করা হচ্ছে। এ বিষয়ে মেসার্স মা টিভিএস শো-রুমের মালিক আবু বকর সিদ্দিকের সাথে কথা হলে তিনি জানান, তিনি শো-রুমে ছিলেন না। এমনটা করার কথা না। এটা করে থাকলে ভুলই হয়েছে। হয়তো কর্মচারীরা না বুঝে এমন কাজ করেছে। ভবিষ্যতে যাতে এমন না হয়, সে বিষয়ে কর্মচারীদের সতর্ক করে দেবেন।