দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-১৪১, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ভোটের লড়াইয়ে নেমেছিলেন ৭ জন প্রার্থী। ভোটের ফলাফলে ট্রাকের ধাক্কায় নৌকাডুবি হয়েছে। অর্থাৎ নৌকাকে পরাজিত করে ট্রাকের বিজয় হয়েছে। এ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুর রশীদ (ট্রাক) ৫০ হাজার ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের প্রার্থী মাহবুুবুর রহমান (নৌকা) পেয়েছেন ৪৭ হাজার ৬৩৮ ভোট।
তবে নির্বাচনী মাঠে-ময়দানে শুধু সরকার দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি ডা. মুরাদ হাসান (ঈগল) ও স্বতন্ত্র প্রার্থী প্রিন্সিপাল আবদুর রশীদ (ট্রাক) এর নাম বেশি শোনা যাচ্ছি তবে নির্বাচনী মাঠে-ময়দানে শুধু সরকার দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি ডা. মুরাদ হাসান (ঈগল) ও স্বতন্ত্র প্রার্থী প্রিন্সিপাল আবদুর রশীদ (ট্রাক) এর নাম বেশি শোনা যাচ্ছে। প্রবীণ রাজনৈতিক ব্যক্তিদের অভিমত ছিল- সরিষাবাড়ীতে এবার নৌকা-ঈগল-ট্রাকের ত্রিমুখী লড়াই হবে। বিজয়ের আশায় বুক বেঁধে প্রার্থীরা নিজেদের পক্ষে ভোটার টানার জন্য নিরলস পরিশ্রম করেছেন। এ জন্য তারা দিন রাত প্রচার-প্রচারণা, গণসংযোগ ও লিফলেট বিতরণের পাশাপাশি মিছিল-মিটিং করেছেন। প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া-মহল্লায় তৈরি করা হয়েছিল নির্বাচনী ক্যাম্প। ক্যাম্পগুলোতে দিন-রাত চলেছে চায়ের আড্ডা। বিশেষ করে সন্ধ্যার পর থেকে প্রায় মধ্য রাত পর্যন্ত ক্যাম্পে ক্যাম্পে কর্মী-সমর্থক-ভোটারদের আনাগোনা ছিল লক্ষ্যনীয়। অবশেষে ৭ জানুয়ারির ভোটের ফলাফল সব অপেক্ষার পালা শেষ করে দিল। এ আসনের একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের ৮৯ টি কেন্দ্রের অধীন মোট ভোটার সংখ্যা ২,৮৯,২৬১ জন। এর মধ্যে পুরুষ ১,৪৩,৮৭৩ জন, মহিলা ১,৪৫,৩৮৭ জন ও হিজড়া ১ জন। এ আসনের মোট ভোট পড়েছে- ১ লাখ ৩৯ হাজার ৬৫টি। তন্মেধ্যে ১ লাখ ৩৭ হাজার ১০৭ টি বৈধ আর ১ হাজার ৯৫৮ টি বাতিল হয়েছে। প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী প্রিন্সিপাল আবদুর রশীদ (ট্রাক) ৫০ হাজার ৬৭৮ ভোট, আওয়ামীলীগের প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল (নৌকা) ৪৭ হাজার ৬৩৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি ডা. মুরাদ হাসান (ঈগল) ৩৭ হাজার ৪৩৩ ভোট, জাতীয় পার্টির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ (লাঙ্গল) ৪০০ ভোট, জাসদের প্রার্থী গোলাম মোস্তফা জিন্নাহ (মশাল) ৩১৬ ভোট, বিএনএফ এর প্রার্থী তারেক মাহাদী (টেলিভিশন) ৫১৩ ভোট ও তৃণমূল বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম টোকন (সোনালী আঁশ) ১২৯ ভোট পেয়েছেন।