ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাদিয়া খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তত্ত্বিপুর গ্রামের নিউমডার্ন ইটভাটায় এ ঘটনা ঘটে।
সাদিয়া সাতক্ষীরা জেলার তালা উপজেলার শালিখা গ্রামের জিল্লুর রহমানের সন্তান। শিশুটির বাবা উপজেলার তত্ত্বিপুর এলাকার নিউমডার্ন ইটভাটায় শ্রমিকের কাজ করত।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে শিশু সাদিয়া ইটভাটার পাশে খেলা করছিল। এ সময় বসতবাড়ির পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
তত্ত্বিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সম্রাট হোসেন জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।