দেশের খবর

টানা ৭ বার নির্বাচিত হয়ে শিবচরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন চীফ হুইপ লিটন চৌধুরী

টানা ৭ বার নির্বাচিত হয়ে সংসদীয় এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামীলীগ সংসদীয় পার্টি নূর-ই-আলম চৌধুরী এমপি। রবিবার রাতে সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে তিনি এসব কথা বলেন। 
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন, শিবচরের মানুষ আমাকে টানা ৭ বার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এবার সবচেয়ে বেশি ভোটে আমাকে নির্বাচিত করেছেন। আমার উপর মানুষ আস্থা রেখেছেন ভালবাসেন তারা আমাকে। আমার পিতাকেও ৩ বার নির্বাচিত করেছিলেন তারা। সবাই মিলে এবার যেভাবে আমাকে ভোট দিয়েছেন আমি ঋনী ও কৃতজ্ঞ। আমি চেষ্টা করবো আগে যেভাবে উন্নয়ন করেছি সেভাবে কাজ করার। ইনশাল্লাহ্ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসছে। এটাই আমাদের জন্য সবচেয়ে বড়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হওয়ায় শিবচরের উন্নয়ন আরো চমকপদ্র হবে।


সম্পর্কিত খবর