দেশের খবর

দালালমুক্ত হলো গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস: আফজাল হোসেন

দেশের সেবা খাতের মধ্যে অন্যতম একটি খাত হলো পাসপোর্ট সেবা।

 

পাসপোর্ট সেবায় দালালদের হাতে টাকা দেওয়া ছাড়া কোনো কাজ হয় না বলে অনেক আগে থেকেই পাহাড় পরিমান অভিযোগ রয়েছে। গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে।

 

কিন্তুু বর্তমান অবস্থায় বদলে গেছে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র।

 

পাসপোর্ট করতে আসা মানুষগুলোর কোনো অভিযোগ নেই এখন, নেই দালালের আনাগোনা, প্রতিটি কক্ষের ভেতরে বাইরে রয়েছে স্বাভাবিক পরিবেশ। পাসপোর্ট অফিসের ভিতরে বাহিরের সব জায়গা ঘিরে দেওয়া হয়েছে সিসি ক্যামেরা।

পাসপোর্ট করা ব্যক্তিরা স্বাভাবিক ও সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে পাসপোর্টের জন্য ছবি ও ফিঙ্গার দিচ্ছে। ধৈর্যের সঙ্গে তাদের সেবা দিচ্ছে অফিস কর্তৃপক্ষ।

 

সবচেয়ে বেশি পাসপোর্ট অফিসের বিরুদ্ধে অভিযোগ ছিলো, আবেদন ফরমে ভুল, সার্ভারের সমস্যা, পুলিশ ভেরিফিকেশন সমস্যা, পেশা কী জিজ্ঞাসাবাদ করে ও আনসারদের মাধ্যমে আবেদন ফরম জমা দিতে হয় বলে এবং মেশিনের সমস্যাসহ বিভিন্নজনকে ম্যানেজ করতে হয় বলে বিভিন্ন অজুহাতে সরকারি খরচের বাইরেও অতিরিক্ত টাকা আদায় করতো দালালরা।

 

অফিসের কিছু কর্মকর্তাদের সঙ্গে দালালদের যোগসাজশের অভিযোগও ছিলো পাহাড় পরিমান, যা বরাবরই ম্যানেজ করতো অফিস কর্তৃপক্ষ।

 

গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোঃ আফজাল হোসেন এর কারণে পাল্টে গেছে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র।

 

কোনাবাড়ী থেকে পাসপোর্ট সেবা নিতে আসা নুর ইসলাম জানায়, কর্মসংস্থানের কারণে বিদেশ যাওয়ার জন্য তিনি পাসপোর্ট করতে এসেছেন, সরকারি খরচের বাইরে কাউকে কোনো টাকা দেননি এবং কোনো টাকা দাবি করাও হয়নি। তবে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বাবার নাম একটু ভুল ছিলো তাই একবার হয়রানির শিকার হতে হয়েছে আমার। এবিষয় নিয়ে সরাসরি অফিসারের কাছে গেলে মুহূর্তেই সংশোধন করে দেন তিনি।

 

টঙ্গী এলাকার ইসমাইল হোসেন জানায়, দেশের বাইরে যাওয়ার জন্য রবিবার ফরম জমা দেওয়ার সাথেই অফিস কর্তৃপক্ষ ৩০ মিনিটের ভেতর আমার ছবি ও ফিঙ্গার সম্পন্ন করে তারা। কোনো প্রকার দালাল বা অফিস কর্তৃপক্ষের কারও কাছে হয়রানির শিকার হতে হয়নি আমার।

 

চিকিৎসা করতে ভারত যাওয়ার জন্য কাপাসিয়া থেকে আসা রহিম মিয়া জানায়, কয়েকমাস ধরে জাতীয় পরিচয়পত্রের সমস্যার কারণে পাসপোর্ট পেতে সমস্যা হচ্ছিল। তারপর উপ-পরিচালক মোঃ আফজল হোসেন স্যার আমাকে সহযোগিতা করে, আমার দ্রুত চিকিৎসার জন্য পাসপোর্ট পেতে। আমার পাসপোর্ট স্লিপে ঢাকা অফিসে যাওয়ার জন্য লিখে দেন তিনি, তার এই সহযোগিতায় ঢাকা অফিসে যাওয়ার পড় দ্রুত পাসপোর্ট হাতে পেলাম আমি।

 

গাজীপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিবর্তনের মধ্য দিয়ে বেড়েছে কর্মচারী, কমেছে অতিরিক্ত কাজের চাপ। অফিস কক্ষ বেড়েছে তিনগুণ, বেড়েছে সেবার মান। চলতি বছরের গত অক্টোবর মাসের শেষ সপ্তাহের ২৫ তারিখে গাজীপুর আঞ্চলিক পাসপোর্টের নতুন অফিস নতুনরূপে কার্যক্রম শুরু করেছে।

 

আগের অফিসটি ছিলো গাজীপুর সদর জয়দেবপুর গাজীপুর। বর্তমানে গাজীপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিস অবস্থিত, পালের মাঠ (ওয়ারলেস গেট) টিএনটি রোড নলজানী বাসন চান্দনা চৌরাস্তা জয়দেবপুর গাজীপুর। স্থায়ী সূত্রে জানা যায়, আগের অফিসটি ছিলো ভাড়ায় এবং অতি ছোট। ছোট অফিসটিতে দীর্ঘ লাইন দেখা যেতো। আগের অফিস তুলনায় এখনকার অফিসের জায়গা এবং কক্ষ তিন গুণ বেড়েছে। তার পাশাপাশি বেড়েছে সেবার মান, সরকারি জায়গায় সরকারি প্রতিষ্ঠানের জন্য গুনতে হবে না আর কোনো খরচ। অন্য অন্য জেলার মতো দীর্ঘ লাইন ধরে ঘন্টার পর ঘন্টা আর পার করতে হবে না পাসপোর্ট করা ব্যক্তিদের।

 

গাজীপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসে বর্তমানে কর্মরত, উপ-পরিচালক মোঃ আফজাল হোসেন এর সাথে কথা বলে জানা যায়, মানবসেবায় আমাদের মূল লক্ষ্য, দেখা যায় নতুন পুরাতন পাসপোর্ট করা ব্যক্তিদের অনেক সময় দূর দূরান্ত থেকে আসতে হয়। বিভিন্ন সময় দেখা যায় রাস্তাঘাটে যানজটের জন্য নির্ধারিত সময়ের ভিতরে আসতে পারে না তারা। এবং চিকিৎসা ও বিদেশগামীদের ক্ষেত্রে পাসপোর্ট খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেকের ইমারজেন্সি পাসপোর্ট নির্ধারিত সময়ের ভিতর প্রয়োজন পড়ে।

 

 ই-পাসপোর্টের সেবার মান আরো বাড়াতে হলে আগে মানব ভোগান্তির দিক চিন্তা করে তাদের সমস্যাগুলো দূর করতে হবে। সবকিছু মিলিয়ে পাসপোর্ট করা ব্যক্তিদের সুবিধার্থে দালালদের দৌরাত্ম্য রাখা, দালাল মুক্ত পাসপোর্ট অফিস গড়ে তোলা ও নির্ধারিত সময়ের মধ্যেই ঝামেলা ছাড়াই অফিস ম্যানেজমেন্ট ঠিক রেখে পাসপোর্ট করতে আসা ব্যক্তিদের সঠিক সময়ে তাদের হাতে পাসপোর্ট বুঝিয়ে দেওয়া, আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একান্ত দায়িত্ব।

 

কারণ গাজীপুর একটি শিল্প এলাকা এই গাজীপুর জেলায় প্রায় ৪০ থেকে ৪৫ লক্ষ লোক বসবাস করে। অনেক মানুষের স্বপ্ন পূরণের আশায় পাসপোর্ট করতে আমাদের কাছে ছুটে আসেন। পাসপোর্ট করার মধ্যেও বিভিন্ন উদ্দেশ্য থাকে তাদের, যেমন প্রবাসে চাকরির উদ্দেশ্যে, ঘোরাফেরার উদ্দেশ্যে আবার কেউবা চিকিৎসার উদ্দেশ্যে বিভিন্ন দেশে যেতে হয়। পাসপোর্ট এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে যেতে হলেও পাসপোর্ট এর প্রয়োজন হয়। পাসপোর্টের সেবার মান আরো বেশি বৃদ্ধি করার লক্ষ্যে সবসময় পাসপোর্ট করা ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় সোচ্চার থাকবে বলে জানান।

 

তিনি আরো বলেন, পাসপোর্ট অফিসে দালালদের তৎপরতার অভিযোগ বিভিন্ন সময়ে আমরা পেয়েছি, কিন্তুু তাদের চিহ্নিত করতে না পারায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে অফিস দালালমুক্ত রাখতে সব সময় সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।

 

গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে কর্মরত অধীক্ষক মোঃ শহীদুল ইসলাম এর সাথে কথা বলে জানা যায়, অনলাইনে ই-পাসপোর্ট আবেদন করা ব্যক্তিদের ক্ষেত্রে, ফরম পূরণ ও পাসপোর্ট ফি পরিশোধ করে ছবি তোলা ও আঙুলের ছাপ দেওয়ার শেষে নির্ধারিত তারিখ দেওয়া হয় তাদের। তারপর নির্ধারিত তারিখ অনুযায়ী অনলাইনে আবেদন করা পাসপোর্ট করা ব্যক্তিরা, অনলাইনে আবেদন ফরমের কপি, পাসপোর্ট ফি পরিশোধের রিসিট, যে বাসায় থাকে সে বাসার বিদ্যুৎ বিলের কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ যদি পুরান পাসপোর্ট থেকে থাকে তার ফটোকপিসহ পাসপোর্ট অফিসে নিয়ে আসতে হবে। সঙ্গে অবশ্যই মূল কাগজপত্রগুলো নিয়ে আসতে হবে।

 

এরপর ছবি ও আঙুলের ছাপের জন্য পাসপোর্ট অফিসে এসে লাইনে দাঁড়াতে হবে। ছবি তোলা, সব আঙুলের ছাপ ও চোখের আইরিশের ছবি গ্রহণ শেষে আপনাকে পাসপোর্ট সংগ্রহের জন্য প্রয়োজনীয় তথ্যসহ একটি রিসিট দেওয়া হবে। পাসপোর্ট গ্রহণের সময় ডেলিভারির রসিদ প্রদর্শন বাধ্যতামূলক লাগবে।

 

 আপনার পাসপোর্ট হয়ে গেলে আপনাকে মেসেজ করে জানানো হবে। এরপর আপনি পাসপোর্ট অফিসে সরাসরি নিজে এসে আপনার পাসপোর্ট নিয়ে যেতে পারবেন।

 

এতে করে পাসপোর্ট করা ব্যক্তিদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয় না। শহীদুল ইসলাম আরো জানায়, গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক আফজাল হোসেন স্যারের সার্বিক দিকনির্দেশনা অনুযায়ী পাসপোর্ট করা ব্যক্তিরা যেনো দালালদের হাতে কোনো ধরনের হয়রানি হতে না হয়। ঠিক সেদিক চিন্তা করে আমরা সবসময় অফিসের ম্যানেজমেন্ট ঠিক রেখে পাসপোর্ট করতে আসা ব্যক্তিদের সার্বিক সেবা দিয়ে যাচ্ছি।



সম্পর্কিত খবর